Loading...
জৈবভূমির প্রিমিয়াম অর্গানিক সার গাছকে দেয় সঠিক পুষ্টি, ফলে গাছ হয় সবল ও দ্রুত বৃদ্ধি পায়
ছোটবেলা থেকেই আমার ভেতরে একটা স্বপ্ন কাজ করত, নিজের পায়ে দাঁড়ানো, নিজে কিছু একটা করা। আমি কখনোই দশজনের মতো শুধু একটি চাকরির পেছনে ছুটে জীবন কাটানোর কথা ভাবিনি। আমার ইচ্ছে ছিল উদ্যোক্তা হওয়ার, নতুন কিছু তৈরি করার, আর নিজের মাধ্যমে অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার। সেই স্বপ্ন, সেই জেদ আর নিজেকে প্রমাণ করার অদম্য ইচ্ছা থেকেই আমার এই পথচলার শুরু।
আমি যশোর জেলার একজন সাধারণ যুবক। শহরে বড় হয়েছি বলে কৃষির সঙ্গে আমার সরাসরি কোনো গভীর সংযোগ ছিল না। তবে প্রায়ই ইউটিউবে আমি নিয়মিত বিভিন্ন উদ্যোক্তা উন্নয়নমূলক ভিডিও দেখতাম। একদিন হঠাৎ করেই ভার্মি কম্পোস্ট–সংক্রান্ত একটি ভিডিও আমার নজরে আসে। ভিডিওটা দেখার পর থেকেই বিষয়টি আমাকে ভীষণভাবে আগ্রহী করে তোলে। সেই আগ্রহ থেকেই এক ভাইয়ের সঙ্গে কথা বলে প্রথমবার তাদের এলাকায় একটি ভার্মি কম্পোস্টের খামার ভিজিট করতে যাই। সেই দিন থেকেই আমার মাথায় একটা স্বপ্ন গেঁথে গেল—একদিন আমারও একটা বড় ভার্মি কম্পোস্ট খামার থাকবে। এরপর শুরু হলো আমার শেখার যাত্রার।
আমি বিভিন্ন এলাকায় ভার্মি কম্পোস্ট খামার ভিজিট করা শুরু করলাম। হাতে-কলমে প্রতিটি ধাপ দেখতাম, প্রতিটি পার্ট অবজারভ করার চেষ্টা করতাম। প্রতিদিন ইউটিউবে বাংলাদেশের প্রেক্ষাপটে গড়ে ওঠা বিভিন্ন খামারের ভিডিও দেখতাম। বিশেষ করে কীভাবে কম খরচে কার্যকরভাবে খামার তৈরি করা যায়—এই বিষয়টি নিয়ে নিয়মিত রিসার্চ করতাম। শহর এলাকায় আমার বাসা হওয়ায় দূর দূরান্তে যাতায়াত করা সহজ ছিল না—সময়, খরচ, শারীরিক ক্লান্তি সবকিছুই ছিল বড় চ্যালেঞ্জ। তবুও আমি কখনো হার মানিনি।
নতুন কিছু শেখার অদম্য আগ্রহ, ভেতরের ইচ্ছাশক্তি আর স্বপ্নকে বাস্তব করার জেদ আমাকে বারবার এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। এই বিশ্বাস থেকেই জন্ম নিয়েছে আমার উদ্যোগ “জৈবভূমি”, যার মাঠপর্যায়ের কার্যক্রম আজ পরিচিত Subroto Shuvo Vermi Compost নামে।

সুব্রত শুভ ভার্মি কম্পোস্টের অঙ্গ প্রতিষ্ঠান
Happy Customers
Rooftop Gardeners
Organic Products
Customer Satisfaction
আমরা সম্পূর্ণ জৈব ও রাসায়নিকমুক্ত পণ্য সরবরাহ করি, যা মাটি ও গাছের জন্য নিরাপদ।
শহরের ছাদ বাগানপ্রেমীদের জন্য আমরা সহজ ও কার্যকর সমাধান প্রদান করি।
আমাদের লক্ষ্য টেকসই কৃষি ও সবুজ পরিবেশ গড়ে তোলা।
প্রতিটি পণ্যে আমরা গুণগত মান ও গ্রাহকের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিই।